স্টাফ রিপোর্টার
খাদিম নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অস্থিরতা ও উত্তেজনা বাড়ছে। অভিযোগ উঠেছে বিগত ফ্যাসিস্ট আমলে অরাজকতা, দখলবাজি ও সংঘাত সৃষ্টির জন্য সমালোচিত ফ্যাসিস্টদের পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে। এ কার্যক্রমের কেন্দ্রে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ডেভিল রহিম খাঁ ও ডেভিল মতিন খাঁ।
স্থানীয় সূত্রের দাবি- ডেভিল রহিম খাঁ ও ডেভিল মতিন খাঁ তাদের সহযোগীদের নিয়ে গড়ে তোলা সন্ত্রাসী ‘খাঁ বাহিনী’র মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, গুপ্ত হামলা, ভীতি সঞ্চার ও নাশকতাসহ বিভিন্ন পরিকল্পনা সংগঠিত করে যাচ্ছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই এই বাহিনীর তৎপরতা আরোও বেড়েছে। এতে সাধারণ বাসিন্দাদের মাঝে আতঙ্ক বাড়ছে এবং তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই দুই নেতা ডেভিল রহিম খাঁ ও ডেভিল মতিন খাঁ তাদের সহযোগী খাঁ বাহিনীকে নিয়ে এলাকায় গোপন বৈঠক, গ্রæপিং তৈরী, অনুসারিদের পুনরায় একত্রিত করাসহ নানা ধরনের কর্মকাÐে সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে খাঁ বাহিনী এলাকায় আতঙ্ক সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলতার চেষ্টাসহ নানা অপকর্ম শুরু করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান- এই ‘খাঁ বাহিনী’ আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা। ২০২৪ সালের ৫ আগষ্টের পর কিছুটা দমিয়ে গেলেও নির্বাচনকে সামনে রেখে এখন তারা আরোও ভয়ঙ্কর হয়ে উঠেছে।
সূত্রে জানাগেছে, ডেভিল রহিম খাঁ, মতিন খাঁ ও তার সহযোগীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় দখলবাজি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও রহিম খাঁ চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। গত দুই বছর আগে ৪০ লিটার চোলাই মদসহ রহিম খাঁ তার ৪ সহযোগীসহ র্যাবের হাতে আটক হয়। তবে এসব মামলার পরও তারা প্রকাশ্যে তৎপর থাকায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ। তাদের ভাষ্য- এলাকার স্থীতিশীলতা রক্ষায় চিহ্নিত এই সন্ত্রাসীদের অপতৎপরতা রোধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। যাতে পুরোনো অরাজকতার ছায়া আবারও এলাকায় ফিরে না আসে।
স্থানীয় সচেতন নাগরীকরা বলছেন- এভাবে পরিস্থিতি চলতে থাকলে আসন্ন নির্বাচন বানচালসহ জান-মালের বড় ধরনের ক্ষয়-ক্ষতির ঝুঁকি রয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে দ্রæত ব্যবস্থা নিতে দাবি জানান তাঁরা।
প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







