স্টাফ রিপোর্টার
নগরীর সোবহানীঘাট ও ঘাসিটুলা এলাকা থেকে ইয়াবসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে কাষ্টঘর ও মদিনা হাউজিং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- শাহপরাণ থানার নয়াবাজার প্রতিশ্রæতি ২৫, মনিপুরিপাড়ার নবীন সিংহ ছেলে নন্দলাল সিংহ (৩১) ও নগরীর ধোপাদিঘীরপাড়ের অনাবিল-১৩৭ ঠিকানার মৃত রনজিৎ কুমার বৈদ্যর ছেলে প্রীতম কুমার বৈদ্য (৩১) এবং নগরীর কাজলশাহ ডি বøকের ৭৫/২ নম্বর বাসার জাফর আলীর ছেলে আজফর আলী সুমন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোবহানীঘাটস্থ কাষ্টঘর রাস্তার মুখ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী নন্দলাল সিংহ ও প্রীতম কুমার বৈদ্যকে গ্রেফতার করে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তাদের হেফাজত থেকে ১৮ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২১, ১৪/০৯/২০২৫) দায়ের করে তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, গত রবিবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর ঘাসিটুলা মদিনা হাউজিং এলাকা থেকে আজফর আলী সুমন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘাসিটুলা মদিনা হাউজিংয়ের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে আজফর আলী সুমনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।






