কানাইঘাটে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

4

কানাইঘাট সংবাদদাতা

কানাইঘাট উপজেলার সীমাবাজারে টাইগারের লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাবিল আহমদ নামে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে তাকে গাছবাড়ী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাবিল আহমদ কানাইঘাট থানার রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি পাহাড় গ্রামের মুক্তার আহমদের ছেলে।
গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে ধর্ষণের এ ঘটনাটি ঘটে। পরে নির্যাতিত শিশুটিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, ভিকটিম শিশুর পিতা কানাইঘাট সদর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে তিনি ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। নাবিল ফার্নিচারের দোকানে কাজ করেন। গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভিকটিম শিশুর পিতা ও মাতা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যান। এ সময় শিশুটি পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নাবিল টাইগার খাওয়ানোর লোভ দেখিয়ে বাসার ৩য় তলার সিঁড়ির উপরে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে পাশের বাড়ি থেকে ভিকটিমের নানি এগিয়ে আসলে নাবিল দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে কিশোর নাবিল আহমদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা (নং- ০৯/০৯/০৯/২০২৫) দায়ের করেছেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।