নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

9

স্টাফ রিপোর্টার

নগরীর সোবহানীঘাট থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টার হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে নিক্সন দাশ (৩৪) ও জালালাবাদ থানার হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।