ছাতক প্রতিনিধি
সিলেট সুনামগঞ্জ সড়কের রাউলী এলাকায় সড়ক সংলগ্ন ডোবায় ভাসমান অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিলেট সুনামগঞ্জ সড়কের রাউলী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সিলেট সুনামগঞ্জ সড়কের রাউলী এলাকায় সড়ক সংলগ্ন ডোবায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা জয়কলস হাইওয়ে ও থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করার পর লাশের পরিচয় শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা।
তিনি, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলী মোহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র আলতাফ হোসেন (৬৫)। তিনি মানষিক ভারসাম্যহীন বলে জানাগেছে।






