বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

21

বিশ্বনাথ সংবাদদাতা

সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ বাওনপুর নামক স্থানে সিএনজি অটোরিকশা ও মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় দুই নারী এক পুরুষ আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে এহিয়া (৩০)।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা অটোরিকশা সিএনজি ও বিশ্বনাথ থেকে ছেড়ে যাওয়া মাইক্রো (ঢাকা মেট্টো-চ-১৫-২৮০১) গাড়িটি সিলেট-ঢাকা মহাসড়কের বাওনপুর এলাকায় আসামাত্রই অটোরিকশা ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশার চালকের মাথায় একটি বড় রড ঢুকে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিন জন। স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় জানা যায়নি। এই ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যান যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের বাওনপুর নামক স্থানে সিএনজি অটোরিকশা ও মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।