সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন : গোলাপগঞ্জে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ

37

স্টাফ রিপোর্টার

গোলাপগঞ্জের বাঘা এখলাছপুর গ্রামের নিরীহ মানুষকে হয়রারি করছেন এই গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র জয়নাল আবদীন। তার অত্যাচার থেকে বাদ যাচ্ছে না বয়োবৃদ্ধ, প্রবাসী ও চাকরিজীবী এবং নারী। সোমবার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন এখলাছপুর গ্রামের মো. তাজ উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বাঘা ইউনিয়নের কালাকোনা মৌজায় জে এল নং ৪ সিট নং ৩, এস এ ২৮২৩, বি এস দাগ নং ৪৩৭৬, আমন রকম ৭৫ শতক ভ‚মিতে লোলুপ দৃষ্টি পড়েছে জয়নালের। তিনি দীর্ঘ দিন প্রবাসে থাকার সুযোগে এই ভ‚মির কিছু অংশ জয়নাল ও তার ভাইয়েরা জবর দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ফলিক উদ্দিনের দ্বারস্থ হলে তিনি উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। তখন উভয় পক্ষ আপোসে রাজি হওয়ায় জামানত হিসেবে নগদ টাকা ইউপি সদস্যের নিকট জমা রাখা হয়। ইউপি সদস্যসহ সালিসানগণের পরামর্শে উভয় পক্ষ নিজ নিজ সার্ভেয়ার এবং সালিসানগণের পক্ষ থেকে আরেকজন সার্ভেয়ার নিয়ে জায়গা পরিমাপ করা হয়। পরিমাপকালে তিনজন সার্ভেয়ারই একমত হয়ে সিদ্ধান্ত দেন এই ভ‚মি তার। যা জয়নাল আবদীনরা জোরপূর্বক দখল করে রেখেছে। কিন্ত এ রায় জয়নাল আবদীনরা মেনে নেয়নি। একপর্যায়ে সালিসানরা বিষয়টির মীমাংসা দিতে না পেরে অপারগতা প্রকাশ করেন। গত ১৩ জুলাই এই জায়গায় আবাদ করতে গেলে জয়নালরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তাদের পক্ষে বেশ কয়কজন আহত হন।
তাজ উদ্দিন অভিযোগ করে বলেন, জখম ও আহতদের চিকিৎসা দিতে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি তখন তারা চতুরতার আশ্রয় নিয়ে গোলাপগঞ্জ থানায় আমাদের পক্ষের এবং সালিসানসহ ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এ মামলায় গুরুতর অসুস্থ, বয়োবৃদ্ধ, প্রবাসী ও চাকরিজীবী ও ঢাকায় কর্মরত গাড়ির ড্রাইভার এবং নারীদেরকেও আসামি করা হয়েছে। বর্তমানে তারা আদালত থেকে জামিনে রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত ১৬ আগস্ট জয়নাল আবদীন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াটা বক্তব্য দিয়েছে। তিনি বলেন, আমার পিতা আলাউদ্দিনকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অপপ্রাচার চালিয়েছে। যা মোটেও সত্য নয়। আমাদের পরিবার আওয়ামী লীগ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। জয়নালরা ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগের সভাপতি প্রচার করেছে। এটা সম্পুর্ন মিথ্যা ও বানেয়াট। আমরা জানতে পেরেছি জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জয়নালরা এই ভ‚মির ওপর নিষেধাজ্ঞা জারি করিয়েছে। তিনি তার ভ‚মি ফেরত পেতে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।