স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে বাড়ছে ডেঙ্গু রোগীর সংক্রমণ। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য বলছে, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে কাউকেই শনাক্ত করা যায়নি।
গতকাল শনিবার পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ ডেঙ্গুতে আক্রান্তরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪ জন। এরমধ্যে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩ জন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সিলেট জেলায় আক্রান্ত ১৪ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ১৮ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২টি পরীক্ষা করে নতুন কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। চলতি বছরে মোট করোনায় শনাক্ত হয়েছেন ২৯ জন। এরমধ্যে করোনায় মারা গেছেন মোট ২ জন। এখন পর্যন্ত বিভাগজুড়ে মোট ৭০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।






