ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের সাড়াশি অভিযানে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের হালকেয়ারী গ্রামের হুসন আলীর পুত্র জামিল মিয়া (৩৫), উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের ইলিয়াস আলীর পুত্র সোহাগ মিয়া (২১), ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বরব আলীর পুত্র সুজন মিয়া (২২), এসএমপির কোতোয়ালি থানার নয়াসড়ক, স্থায়ী জৈন্তাপুর থানার বিড়াখাই গ্রামের শামসুল ইসলামের পুত্র সুমন আহমদ (২৮), এসএমপির কোতয়ালী থানার নয়াসড়ক এলাকার আল হেলাল বাসা নং ৩০’র আব্দুন নুরের পুত্র আব্দুস সামাদ ফাহিম (৩০), ছাতকে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামী সুলতান হাওলাদার (৬৫), মোঃ সুজন মিয়া (৩০), মুজিবুর রহমান (৩০), রিয়াজ হোসেন (২৫), আরেক আসামির নাম তাৎক্ষণিক জানা যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিকান্দর, এসআই রেজাউল, এএসআই তোলা মিয়া, এএসআই তাইজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য পৃথক অভিযান চালিয়ে সিআর মামলার পলাতক ১ জন, জিআর মামলার পলাতক ১ জন, গরু চুরির মামলায় ৪ জন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৪ জনসহ ১০ জন আসামিকে গ্রেফতার করেন।
থানার এসআই সিকান্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।







