মেজরটিলায় শিশুকে গলাকেটে হত্যা

14

স্টাফ রিপোর্টার

নগরীর মেজরটিলা এলাকায় এক মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যা এবং তার সাথে ঘুমিয়ে থাকা পিতাকে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সিলেট এসএমপির এডিসি মিডিয়া সাইফুল ইসলাম জানান, নিহত শিশু ইনায়া রহমান (১ মাস) এবং তাঁর পিতা আতিকুর রহমানের (৪০) গ্রামের বাড়ি দিরাই উপজেলার টংঘর। আতিকুর রহমান পেশায় একজন অটোরিকশা চালক। তারা বর্তমানে সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুর বাজার মসজিদের পেছনে ১৮/এ কোরেশী ভিলায় বসবাস করেন। বাচ্চার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন পাওয়া গেছে। তাঁর পিতাকে জবাই করে হত্যার আলামত দেখা গেছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫তলায় অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে।
আহত আতিকুর রহমানের বোনের জামাই হুসেন আহমদ জানান, আমি খবর পেয়ে গোলাপগঞ্জের বাঘা থেকে ওসমানী হাসপাতালে ছুটে এসেছি। মেয়ের মা সুস্থ্য আছে এবং হাসপাতালে রয়েছে। কিভাবে কী ঘটেছে আমি বলতে পারবো না।
স্থানীয়রা জানান, পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ১ মাস বয়সের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রæত ভর্তি করেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।