কবি ফররুখ আহমদের ১০৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভা আজ

1

 

ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের উদ্যোগে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদ-এর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও নিয়মিত ১২৩৫তম সাপ্তাহিক সাহিত্য আসর আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হবে।
এতে নবীন-প্রবীণ কবি-সাহিত্যিক ও ফররুখপ্রেমীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি