অনির্দিষ্টকালের জন্য পণ্যপরিবহণ ও গণপরিবহনে কর্মবিরতি পালনের ডাক

5

সিলেট বিভাগের ৫টি পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের পণ্যপরিবহণ ও গণপরিবহনে কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ জুন) সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সহ¯্রাধিক লোকজন নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করে এ আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট বিভাগের ইজারা স্থগিতকৃত ৫টি পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে এবং ট্রাক শ্রমিকদের গাড়ি তল্লাশির নামে হয়রানি ও সিলেটের ক্রাশার মিল মালিকদের হয়রানি বন্ধ, ব্যবসার সুবর্ণ সুযোগ দিতে এবং বিদ্যুৎ এর মিটার পুণরায় ফেরত দেয়ার দাবীতে এক বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্তে¡ ও ঐক্য পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি সাদিকুর (র.)মান সাদিক, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার আহবায়ক জনাব নাজিম উদ্দিন সাহান, যুগ্ম আহবায়ক মেজর আজিজ, মহানগর এসসিপির আহবায়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, ইসলামী আন্দোলন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রুহুল আমীন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, কোষাধ্যক্ষ জু(র.)াস হোসেন বাদল, নির্বহী সদস্য আলী আহমদ, দফতর সম্পাদক বিলাল হোসেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সহ সভাপতি আতিকুর (র.)মান, সহ সভাপতি মুজিবুর (র.)মান, সহ সভাপতি সুহেল রানা, নারায়ন পুকায়স্থ ফনি, কয়ছর আলী জালালী, মানছুর আলম, জাকির হোসেন তালুকদার, ফখর উদ্দিন, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আবহায়ক শওকত আলী বাবুল, জাফলং বল্লাঘাট ষ্টোন ক্রাশার পাথর মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ, ইয়াসীন আলী, সিলেট সদর পাথর বালি ও ষ্টোন ক্রাশার মালিক সমবায় সমিতির মোঃ মন্তাজ আলী, নাজিম উদ্দিন ইমরান মেম্বার, জয়নুল হক, মোজাম্মেল আলী সাদ্দাম, আব্দুল হক, সালুটিকর পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ দিলু মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, জাফলং ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ছমেদ মিয়া, শাহপরান থানা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বাবলা আহমদ, ক্রাশার ািমল মালিক সাধার সম্পাদক আব্দুল হেকিম, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিমুল ইসলাম আঙ্গুর, ব্যবসায়ী মুজিবুর (র.)মান, মামুন রশিদ, আব্দুস সামাদ, ইলিয়াস আলী, ক্রাশার মিল মালিক রফিকুল ইসলাম, বাবুল চেয়ারম্যান, আবু জাফর দুলন, জাফলং ব্যবসায়ী আব্দুল আজিজ, সামছুল হক, নাসির উদ্দিন, আলাল মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার প্রমূখ।
সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি নাজির আহমদ স্বপন ও সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি হলো ২৮ জুন থেকে সিলেটের সকল পাথর কোয়ারী থেকে ৪৮ ঘন্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে সিলেট জেলা সকল পণ্যপরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতি ও ২ জুলাই থেকে সিলেট জেলায় সকল প্রকার পণ্যপরিবহণ ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। আন্দোলন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সিলেট মহানগর বিএনপি, জেলা ও মহানগর জামায়াতে ইসলামী, এন, সি, পির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি