মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে রঙিন থানকাপড়ে মোড়ানো ৫৭ প্যাকেট গাঁজা জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি- ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নারায়নপুরের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মির্জাপুর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে মো. মনির (৪৭) ও মো. আব্দুল মজিদের ছেলে সাইদুর রহমান (৩৬)। এ সময় র‌্যাব সদস্যরা তাদের হেফাজত থেকে রঙিন থানকাপড়ে মোড়ানো ৫৭ প্যাকেট গাঁজা জব্দ করেন। প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি করে গাঁজা। মনির ও সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।