সিলেট সীমান্তে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

5

স্টাফ রিপোর্টার

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় পৌণে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়। সিলেট ভ্রমণ গাইড
বিজিবি জানায়, শুক্রবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পান্থুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট, মদ ও কসমেটিক্স জব্দ করে। এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। এছাড়া সিলেট শহরে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে।