হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে জেলা প্রাশাসকের কার্যালয়ে চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে প্রনব চন্দ্র দেব নামের এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদÐ প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবক বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার বিধান চন্দ্র দেবের ছেলে প্রণব চন্দ্র দেব।
জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা চলছিল। এসময় শহরের বিয়াম স্কুল পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে ভুঁয়া পরীক্ষার্থী সেজে নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে প্রনব চন্দ্র দেব পরীক্ষায় বসলে বিষয়টি নজরে আসে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। পরে তাকে হবিগঞ্জ জেলা জেলহাজতে প্রেরণ করা হয়।







