অটোরিকশা উল্টে যুবক নিহত

6

স্টাফ রিপোর্টার

শহরতলীতে গরুকে বাঁচাতে গিয়ে সিএনজি অটোরিকশা উল্টে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট থানার সিঙ্গারচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুর রহমান (৩৫) গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় দমদমা হাওর এলাকার কবির আহমদের ছেলে। দুর্ঘটনায় সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে সিঙ্গারচর এলাকায় সড়কের উপরে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে আকস্মিক ব্রেক করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী সাইদুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।