শান্তিগঞ্জ সংবাদদাতা
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে জিআর মামলার ১ বছর ৬ মাসের সশ্রম কারাদÐ ও ৫ হাজার টাকা অর্থদÐপ্রাপ্ত পলাতক আসামি মিলন মিয়া (২২) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মিলন উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুডুমপুর গ্রামের সামছুল হকের ছেলে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।





