জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান

5

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ স্টোন ক্রাশার ও বালু ধৌতকরণ মেশিনের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে প্রশাসন। সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালনায় এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। অভিযানে উপজেলার লক্ষীপুর ১ম খÐ এলাকায় একটি বাইব্রেটর (বালু ওয়াশিং) মেশিন, আসামপাড়ার আম্মাজান স্টোন ক্রাশার, মুনতাহা স্টোন ক্রাশার এবং ৪নং বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্রাশারসহ মোট পাঁচটি অবৈধ স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে প্রশাসন। একইসঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি ট্রাককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সহায়তা করেন পিডিবি’র আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, ভ‚মি অফিসের সার্টিফিকেট পেশকার মো. রুহুল আমিন, উপ-সহকারী ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা অসিত বরণ দাস, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসানসহ পুলিশের একটি টিম এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, অবৈধ স্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে এ ধরণের অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহŸান জানিয়েছে।