ওসমানী বিমানবন্দরে স্বর্ণসহ আটক যাত্রী কারাগারে

16

স্টাফ রিপোর্টার

দুবাই থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ গলিয়ে পরণে কাপড়ে লাগিয়ে নিয়ে আসা সেই আটক যাত্রীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃত আলীম উদ্দিন (৩৬) নামের ওই যাত্রী গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান, স্বর্ণ চোরাচালানের ঘটনায় শুক্রবার রাতে আলীম উদ্দিনকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার কাছ থেকে ২ কেজি ১৯৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।