কাষ্টঘরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার

নগরী থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত কাষ্টঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-, সুনামগঞ্জ তাহিরপুর থানার স্বতি গ্রামের আব্দুল কাদিরের ছেলে দেলোয়ার হোসেন (১৯) এবং সুনামগঞ্জ সদর থানার অস্কারগাঁওয়ের বাসিন্দা ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২১)। বর্তমানে গ্রেফতারকৃত দেলোয়ার নগরীর লোহারপাড়ায় এবং সোহেল কাজিটুলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাত ২টার দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাটস্থ কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।