স্টাফ রিপোর্টার
এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল সাহেবের বাজার রোডে এলাকায় ৬০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মো. আব্দুন নূরের ছেলে মো. আবুল হোসেন (২৭) এবং ধোপাগুল এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. সোহেল (৩৫)।
রবিবার দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল সাহেবের বাজার রোডে এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এসব মাদক জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে গত সোমবার আদালতে সোপর্দ করা হয়।






