জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ৭

4

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের আবদুল বশার (৬৪), নুরুল হোসেন (২২), আবুল কাশেম (৩৬), আফিয়া বেগম ও মনর উদ্দিন। এছাড়া উপজেলার পাটলি ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আইয়ূব আলী ও গুলনাহার বেগম।
জানাগেছে, ১৯ এপ্রিল শনিবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। রাণীগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আলাই মিয়া জানান, সুবিদপুর গ্রামের আবদুল বশর ও মনর উদ্দিনের লোকজনের মধ্যে গত ২ দিনে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানান, সুবিদপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া চকাছিমপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় আরো ২ জন আহত হন।