জগন্নাথপুর প্রতিনিধি
সিলেট কোতয়ালী থানার সিআর মামলার গ্রেফতারি পরোয়ারাভ‚ক্ত পলাতক আসামী আবদুল কাহারকে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভ‚ঞার নেতৃত্বে পুলিশদল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে ২০ এপ্রিল রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।







