সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে মেডিকেল কলেজে ওয়ার্ড ক্লাস ও দ্রæততম সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। রবিবার বিকেল ৪ টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের কাক্সিক্ষত স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালটি। এখানে হাওরাঞ্চলের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। মেডিকেল কলেজ হাসপাতাল সুরম্য ভবন তৈরী হলেও ছাত্রদের ওয়ার্ড ক্লাস নেই। হাসপাতালের কার্যক্রম শুরু না করায় ছাত্ররা আন্দোলনে নেমেছে। এটি শুধু ছাত্রদের আন্দোলন নয়, গোটা জেলাবাসীর স্বার্থে আন্দোলন। আমরা অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন পুরনে সরকারকে দ্রæত পদক্ষেপ নেয়ার দাবি জানাই।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি শাহিনা চৌধুরী রুবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল করিম সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি একে এম আবু নাছার, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি ইয়াকুব বখত বাহলুল, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, এড মহসিন রেজা মানিক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, সাংবাদিক দিলাল আহমদ, সুজন সদর উপজেলা সহসাধারণ সম্পাদক আশরাফ আলী, সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী বাকি বিল্লাহ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম মারুফ হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম পলাশ, সাংবাদিক আমিনুল হক, হেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মাইদুল হক মামুন, প্রভাষক শাহিনুল ইসলাম, মানিক উল্লা, সাংবাদিক কর্ণবাবু, এমদাদুল হক মিলন প্রমুখ।






