আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার আসামী আজমিরীগঞ্জের পৌর যুবলীগের সভাপতি মন্টু মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের লালমিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবলীগ সভাপতি মন্টু পৌরসভার শুক্রীবাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে। গ্রেফতারের পর একইদিন দুপুরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে বানিয়াচং থানার ‘নাইন মার্ডার’ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর একই দিন দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।




