ওসমানীনগরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

12

ওসমানীনগর সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে উল্লাস করে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বাঘটিকে হত্যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমপুরে এ ঘটনাটি ঘটে। পরে রাতেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, আলমপুর এলাকায় একটি ড্রেনের মধ্যে পড়ে থাকা একটি মেছো বাঘকে স্থানীয় বাসিন্দারা লোহার রড ও লাঠি দিয়ে ড্রেনের ভিতরেই মারতে শুরু করেন। একপর্যায়ে বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তোলা হয়। তখনও মেছো বাঘটির দেহে প্রাণ ছিল। এরপর বাঘটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে পাশের একটি খালি জায়গায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ওই এলাকায় পুলিশ সদস্যদের পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই মেছো বাঘটিকে মেরে ফেলে স্থানীয় লোকজন।