বিশ্বানাথে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

বিশ্বনাথ প্রতিনিধি

উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের উওরের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট জেলার বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন সৌখিন ঘোড়া মালিক তাদের ঘোড়া নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শনিবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের মাঠে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দৌড় প্রতিযোগিতা চলে। তবে দীর্ঘ প্রায় ১২ বছর বন্ধ থাকার পর ২০২৪ সালের ২৮ (ডিসেম্বর) এরকম বড় ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৬০ টি ঘোড়া মালিকগন তাদের ঘোড়া নিয়ে অংশ নিয়েছিলেন। অনেকদিন বন্ধ থাকার পরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনার কমতি ছিল না। ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন কমিটির সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা প্রায় ১ যুগ ধরে বন্ধ ছিলো। যার ফলে পূর্ব পুরুষদের রেখে যাওয়া চিরায়ত বাংলার ওই ঐতিহ্যটি আজ আমাদের এলাকায় বিলীন হওয়ার পথে।
কিন্তু ১২ বছর পর ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজরে ফলে জনমনে সেই আনন্দ ফিরে এসেছে। ফলে এই ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা ও আগামীতে আরও বড়ো পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে।