গোলাপগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

6

স্টাফ রিপোর্টার

গোলাপগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর অভিযানে হত্যা মামলার পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে হেতিমগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- গোয়াইনঘাট থানার দ্বারীখেল এলাকার সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও তার স্ত্রী সলিমা বেগম (২৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা রয়েছে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।