কাজির বাজার ডেস্ক
৪৪তম বিসিএসের পূর্বের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)।
পিএসসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মোট ৫ হাজার ৮৬২ প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৫ জানুয়ারি, চলবে ৫ ফেব্রæয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁও, শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১০৫ প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। বাকি প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
এর আগে গেল ৩ ডিসেম্বর অপর এক বিজ্ঞপ্তিতে ৪৪তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ শুধু কারিগরি-পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি জানায় পিএসসি। প্রকাশিত সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কারিগরি-পেশাগত ক্যাডারের ৫৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ইতোমধ্যে চলমান আছে।
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর গত ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।





