ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সুনামগঞ্জে বারকি শ্রমিক সংঘের বিক্ষোভ

5

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে শনিবার দুপুরে ইজারাপদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহসভাপতি সিদ্দিকুর রহমানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।
বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি সাদেক মিয়া, বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, প্রবীন সদস্য মরম আলী, সহ সম্পাক জমির আলী, ধোপাজান নদী কমিটির আহŸায়ক আবুল কাশেম আদুদ মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন বালি পাথর মহাল বন্ধ হাজার হাজার বারকি শ্রমিকরা যাবে কোথায়? বালিপাথর মহালে ড্রেজার- বোমা বন্ধ ও মহাল এলাকায় ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা প্রবেশ বন্ধ এবং ইজারা পদ্ধতি বাতিল করে সরকারি ভাবে ক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে দরিদ্র হাজার হাজার বারকি শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করুন। হাওরাঞ্চলে বিকল্প কোন কর্মসংস্থান না থাকায় গ্রামাঞ্চলের বারকি শ্রমিকরা বালিপাথর মহালে কাজ করে জীবন নির্বাহ করে। বালিপাথর মহাল বন্ধ ঘোষণা করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে বক্তার আরও বলেন সরকারের নীতিমালা পরিবর্তন করুুন। নদীর তীরে পরিবেশ সম্মতভাবে বালিপাথর উত্তোলনের নীতিমালা টানিয়ে দিন। লুটপাট কারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে বারকি শ্রমিকদের তালিকা প্রস্তুত করুন। বারকি শ্রমিকদের জন্য সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করুন।