এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

18

নগরীর জিন্দাবাজারের ‘এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতি’র কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভা মার্কেটের ৫ম তলায় অনুষ্ঠিত হয়েছে। এলিগ্যান্ট শপিং মল এর ব্যবস্থাপনা পরিচালক ও আহŸায়ক অ্যাডভোকেট আব্দুল মুনিম শিপু এর সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিতে ২ বছরের জন্য (২০২৪-২০২৬) মেয়াদের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মোঃ তৈয়বুর রহমান, সহ-সভাপতি (১), মোঃ ফয়সল আহমদ তাপাদার, সহ-সভাপতি (২), মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিজ কাজল, অর্থ সম্পাদক মোঃ নুরুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মুবিন চৌধুরী সানি, অফিস ও প্রচার সম্পাদক: মাসুম হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ শফিক হোসেইন, সম্মানিত সদস্য বিমলেন্দু পাল, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জুবের আহমদ, মোঃ মিফতাহুল আজিজ মেহাদ।
উপস্থিত সকল সদস্যদের পক্ষ থেকে আহŸায়ক ও অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করে আহŸায়ক কমিটির সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি