সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার ৬নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড। শনিবার বিকেলে হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস এন্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক এ ত্রাণ বিতরণ করেন।
খাদ্যসামগ্রি বিতরণপূর্বে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওবায়দুল হক বলেন, সিলেট অঞ্চলের এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে ইবনে সিনা হাসপাতাল। ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ইবনে সিনা সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছে। আগামী দিনেও যেকোনো দুর্যোগকালীন সময়ে ইবনে সিনা আপনাদের পাশে থাকবে। এ সময় বক্তব্য রাখেন আল আমিন জামেয়া ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল শামীম আহমদ, হাসপাতালের রিকাবীবাজার শাখার অ্যাসিসট্যান্ট ম্যানেজার জহির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





