আখালিয়ায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীকে কারাগারে প্রেরণ

19

 

স্টাফ রিপোর্টার

নগরীর আখালিয়া থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারসহ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নেহারীপাড়াস্থ বøক-ডি ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পলাতক আসামী পুলিশ দেখে দৌঁড়ে ঘরে গিয়ে একটি ধারালো ছোরা নিয়ে বের হয়ে পুলিশকে ভয় দেখিয়ে গ্রেফতার এড়াতে চেষ্টা করেন। তবে পুলিশ কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম, নাঈম আহমদ (২৫)। সে আখালিয়া এলাকার জি বøকের ধানুহাটারপাড়ের ৩৪ নং বাসার সিকন্দর আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন নাঈম আহমদ। বৃহস্পতিবার এ আসামি তার বাড়িতে অবস্থান করছেন জানতে পেরে বেলা ২টার দিকে কোতোয়ালি থানার একটি দল তাকে গ্রেফতার করতে যায়। এসময় নাঈম পুলিশ দেখে দৌঁড়ে ঘরে গিয়ে একটি ধারালো ছোরা নিয়ে বের হয়ে পুলিশকে ভয় দেখিয়ে গ্রেফতার এড়াতে চেষ্টা করেন। তবে এসময় পুলিশ কৌশলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামি নাঈমের শয়নকক্ষ তল্লাশি করে লম্বা ধারালো একটি ছোরা, ১টি রামদা ও ১টি টিপ চাকু জব্দ করে পুলিশ।
উক্ত ঘটনায় এসআই(নিঃ) এএইচএম রাশেদ ফজল বাদী হইয়া ধৃত আসামী নাঈম আহমদ এর বিরুদ্ধে এজাহার দায়ের করে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-১৩/০৭/২০২৩খ্রিঃ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ভ) রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।