সিলেটে ১২২ বছরের রেকর্ড ভেঙে ছিল গত বছরের বন্যা। প্রায় তিনভাগ পানিতে তলিয়ে গিয়েছিল বিভিন্ন উপজেলা। কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুরদেও গ্রামের রাশেদা বেগমের ঘরটিও ভেঙে নিয়ে যায় বন্যার পানির তীব্র স্রোত। ধার দেনা করের বর্ষা আসার আগেই ভিটে উঁচু করে নতুন ঘর বাঁধছেন রাশেদা। ছবি-মামুন হোসেন