বিশ্বকাপে মেসি :
দেখবো খেলা বিশ্বকাপ
সইছে নাতো তর
মাথায় শুধু বিশ্বকাপ
ভূত করেছে ভর।
ভুলে যাচ্ছি অন্য কাজ
মনে নাচ্ছে মেসি
বিশ্বকাপে গোল করবে
মেসি অনেক বেশি।
স্বপ্নে শুধু ঝলক দেখি
মেসির কারুকাজ
মেসির যাদু দেখলে কারো
পড়বে মুখে বাজ।
Kazirbazar.com

