গুচ্ছ ভর্তি, ‘সি’ ইউনিটের পরীক্ষায় শাবিতে উপস্থিত ৯২.৫৬ শতাংশ

12
শাবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের উপস্থিতি।

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে গুচ্ছভুক্ত বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭৫৯ জন শিক্ষার্থী, অর্থাৎ উপস্থিতির হার ৯২.৫৬ শতাংশ।
শনিবার (২০ আগষ্ট) দুপুরে শাবিপ্রবি কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, কোনো ধরনের অসঙ্গতি ছাড়াই গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ এবং ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭৫৯ জনশিক্ষার্থী অর্থাৎ ৯২.৫৬ শতাংশ। অনুপস্থিত ছিলো ৬১জন অর্থাৎ ৭.৪৪ শতাংশ।