বৃষ্টি এলো :
বৃষ্টি এলো নদীর তীরে
ভিজলো সারা গাঁ,
হিজল বনে পাতার সনে
ভিজলো বগির ছা।
কেয়া কদম ফুটছে ডালে
ভিজে হলো সারা,
আয় রে সখা, ভিজবো দলে
হবো আত্মহারা।
নদীর তীরে বৃষ্টি জলে
খেলবো পিচ্ছিল খেলা,
তাইরে নাইরে করে করে
কাটবে খুশির বেলা।
Kazirbazar.com
