কাজিরবাজার ডেস্ক :
এবার হজ¦ ফ্লাইটের সিডিউল রক্ষায় অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। এতে প্রথম তিনদিনের তিনটি ফ্লাইটই নির্দিষ্ট সময়ের আগেই ঢাকা ছেড়ে গেছে এবং জেদ্দায় পৌঁছেছে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে-প্রথম তিনদিনের ফ্লাইটে অনটাইম পারফর্মেন্স (ওটিপি) নজিরবিহীন। এ উদ্যোগ্যের সুফল দেখে বিস্মিত খোদ বিমানের কর্মকর্তা ও কর্মচারীরাও। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, এবারের হজে¦র শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই রক্ষা করা হবে ওটিপি অর্থাৎ নয়টার ফ্লাইট নয়টার আগেই ছেড়ে যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে হজ¦কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টি মাথায় রেখেই প্রত্যেকেই নিজের দায়িত্ব পালনে অবিচল রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে- করোনা মহামারীতে দু’বছর বন্ধ থাকায় এবার হজে¦র ঘোষণার পর থেকেই বিমানের নানামুখী তৎপরতা শুরু হয়। বিশেষ করে সারা জীবনের দুর্নাম ঘোচাতে হজে¦র সপ্তাহখানেক আগেই এক গুচ্ছ পদক্ষেপ নেয় বিমান। ফ্লাইটের সময়সূচীতে যাতে কোন হেরফের না হয় সে জন্য ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও পরিচালক সিদ্দিকুর রহমান বৈঠকের পর প্রথমেই ফ্লাইট বিলম্ব হওয়ার কারণগুলো চিহ্নিত করেন এবং ওটিপি রক্ষায় কি কি পদক্ষেপ নেয়া যায় সেগুলো খুঁজে বের করেন। তারা দেখতে পান-বিমানের বিদ্যমান জনবল, অবকাঠামো ও সরঞ্জামাদি দিয়েই ফ্লাইটের সময়সূচী রক্ষা সম্ভব। এ জন্য শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, নির্দেশনা ও কর্মীদের আন্তরিকতা। আশকোনা হজ¦ ক্যাম্প থেকে হজ¦যাত্রীদের নির্দিষ্ট সময়ের আগেই এয়ারপোর্টে নিয়ে গিয়ে ফ্লাইটের ওটিপি রক্ষা কোন কঠিন কাজ নয়। এমন বিশ্বাস থেকেই হজে¦র আগের দিন হজ¦ ক্যাম্প থেকে হজ¦যাত্রীদের চেক ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করার পর তাদের বিশেষায়িত বাসে করে এয়ারপোর্টে নেয়ার মহড়ার আয়োজন করা হয়। তারা ঘড়ির কাঁটায় সুনির্দিষ্ট সময় ধরে হজ¦ক্যাম্প থেকে যাত্রীবাহী বাস বিমানবন্দরের টার্মিনালে ঠিক কত সময় লাগতে পারে, ট্রেন চলার সময় রেললাইনে কত সময় আটকা পড়তে হয়, গোলচত্বরে যানজট দেখা দিলে পুলিশ কিভাবে দ্রুততম সময়ে সেটা ফাঁকা করে দিতে পারে, সার্বক্ষণিক বাসচালকদের কর্মস্থলে উপস্থিত রাখার মতো পরিকল্পনা হাতে নেন।




