দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ শাহ আলম এর চশমা প্রতীকের সমর্থনে ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে স্থানীয় তেতুলতল পয়েন্টে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী আহমদ হোসেন এর সভাপতিত্বে ও যুব সংগঠক দিলোয়ার হোসেন মামুন’র পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ শাহ আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মোঃ আব্দুল ওয়াহিদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ শাহজাহান, বিশিষ্ট মুরব্বী ছন্দন মিয়া, সাদ উদ্দিন, সমাজসেবী হেলাল উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ আলী।
স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন মধু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজী হরমুজ আলী, আত্তর আলী খান, হাজী আনা মিয়া, ময়না মিয়া, জমির উদ্দিন, নাজির মিয়া, আরব আলী, আব্দুর শুকুর, লুৎফুর রহমান, আজাদ হোসেন খান, আবদাল মিয়া, রাজা মিয়া, মজিবুর রহমান, শামীম খান, আনছার মিয়া, খলকুজ্জামান খলকু, রাজা আহমদ, আব্দুল হান্নান, আজাদ হোসেন, সানোয়ার আলী, নুর হোসেন খান, ছমেদ মিয়া, রিপন আহমদ, মাসেদ মিয়া,এমদাদ আহমদ লায়েক, রেনু মিয়াসহ তিন শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাহেদ আহমদ। বিজ্ঞপ্তি







