এম হাবীবুল্লাহ :
বাবা তুমি ভীষণ বোকা
কিনবে কেনো গাড়ি
ইচ্ছে হলে কিনতে পারো
মাটির খেলনা হাঁড়ি।
কিনলে গাড়ি খরচ মেলা
তেল মবিল আর পেট্টোলে
কখনো বা পড়তে পারো
দুর্ঘটনা-কবলে।
চড়তে গাড়ি ভয়ে মরি
কখন কী যে হয়
হাঁড়িকুড়ি খেলতে মজা
নেই তো কোনো ভয়।
Kazirbazar.com
