উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি – হাবিবুর রহমান হাবিব এমপি

6
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর শাহজালাল লতিফিয়া একাডেমী কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সিলেট -৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে যুগপযোগী করে দিয়েছেন। মাদরাসার শিক্ষার্থীদের যোগ্যতানুসারে সরকারী চাকুরী পাওয়ার পাশাপাশি শিক্ষার উন্নয়নে আন্তুরিকভাবে কাজ করছেন। সিলেট-৩ আসনের জনপ্রতিনিধি হিসেবে আমার নির্বাচনী এলাকার প্রতিটি স্থানে উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগ সরকার যত দিন ক্ষমতায় থাকবে, জনগণ সরকারী সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষক ও অভিভাবকদেরকে আরও যত্নবান হওয়ার আহবান জানান।
তিনি বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়েছ আহমদকে নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান।
হাবিবুর রহমান হাবিব এমপি ১৯ ডিসেম্বর রবিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর শাহ জালাল লতিফিয়া একাডেমী কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও মাদরাসা সুপার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক মল্লিক, নবনির্বাচিত চেয়ারম্যান ওয়েছ আহমদ, আওয়ামী লীগ নেতা তপন চন্দ্র পাল, শাহীন আহমদ, আহসান হাবিব পাবেল, বিশিষ্ট মুরব্বী জামাল আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জাহেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদরাসার শিক্ষক জাহিদ হাসান, কমিটির সদস্য শাহ মোঃ হাফিজুর রহমান, শ্রমিকলীগনেতা মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরীফ আহমদ রাজা, ইউপি সদস্য ফজির আলী, বাবুল আহমদ, শফিক মিয়া, রাসেল আহমদ, নুরুল ইসলাম, জিন্দার আলী, আলী হোসেন, সুমন আহমদ, ক্বারী ওয়ারিছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি