গোয়াইনঘাট থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

11

স্টাফ রিপোর্টার :
গোয়াইনঘাট থেকে ধর্ষণ মামলার এক এজাহারনামীয় আসামকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া (২৫) গোয়াইনঘাট থানার পূর্ণানগর গ্রামে বাবুল মিয়ার পুত্র।
র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং সিনিয়র এএসপি মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানার মামলা নং-০২ তাং-০৭/১০/২১ ধারা:- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সং/০৩) এর ৭/৯(১) এর পলাতক আসামী সুমন মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামী’কে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।