সোমা মুৎসুদ্দী :
বাবার সাথে গেলো খোকা
কিনতে হাটে গরু
কিছু গরু নাদুস নুদুস
কিছু আবার সরু।
কোনটার রং সাদা কালো
কোনটা আবার লাল
এতো গরু দেখে খোকা
সত্যি বেসামাল।
কোরবানির ঐ হাটে গিয়ে
খোকা খুশি বেশ
সবার মুখে থাকে যেনো
ঈদের খুশির রেশ।
Kazirbazar.com
