
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, এখন স্বাস্থ্য বিধি মেনে চলা সকলের জন্য অপরিহার্য। জনসচেতনতা ছাড়া কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশ জাতিকে রক্ষা করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী প্রদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশে করোনা পরিস্থিতি বিশ্বের চেয়ে ভাল। তিনি বলেন, এ দুর্যোগে গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব সাঈদু জুবেরী ছাদের ব্যবস্থাপনায় এবং মরহুম ওয়াতির আলী, মরহুম ওয়াজিদ আলী এবং মরহুম রইছ মিয়া হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এলাকার গরীব দুঃখী মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। তিনি গতকাল শনিবার সকালে দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদ, ঈদগাহ ও মদিনাতুল ঊলূম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম ওয়াতির আলী, মরহুম ওয়াজিদ আলী এবং মরহুম রইছ মিয়া হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলাম এলাকার ১৬০টি গরীব দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ট্রাস্টের উপদেষ্টা আবু সাঈদ জুবেরী ছাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা এডভোকেট সালেহ আহমদ হীরা,সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম.আহমদ আলী,সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য,জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর,মহানগর আওয়ামীলীগ নেতা জোমাদীন আহমদ,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল,তপন চন্দ্র পাল,সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজির উদ্দিন,সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক লায়েক আহমদ জিকু,সিলাম ইউনিয়ন পরিষদ সদস্য সাদিক মিয়া,সিলাম ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সদস্য ইকবাল হোসেন,করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা আফজল হোসেন,সিলেট জেলা অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শাহ দিলোওয়ার হোসেন,দক্ষিণ সুরমা যুবলীগ নেতা রাসেল আহমদ,জাহেদুল হাসান,সিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক শাহীনুল কবির লিটন,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তোফায়েল ইসলাম রাব্বি, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন আশরাফ, মরহুম ওয়াতির আলী, মরহুম ওয়াজিদ আলী এবং মরহুম রইছ মিয়া হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ডা. মো. গিয়াস উদ্দিন, পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের মুতওয়াল্লী সালেক উদ্দিন,ট্রাস্টের সভাপতি মইনুল ইসলাম,সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ওমর, কোষাধ্যক্ষ তারেক হোসেন রাহাত,সদস্য মাহবুবুর রহমান জাহিদুল ইসলাম ও শ্রমিক নেতা আব্দুর রকিব প্রমুখ। বিজ্ঞপ্তি






