ওসমানীর ল্যাবে ৫৩ জনের করোনা শনাক্ত

13

স্টাফ রিপোর্টার :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন আরও ৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মৌলভীবাজারের ৭ জন ও সুনামগঞ্জের ৩ জন ও ৪৩ জন সিলেট জেলার বাসিন্দা রয়েছেন।