গোলাম আযম
বিদ্যালয়ের কচিকাচা
ব্যাগে করে বই,
জ্ঞান অর্জনে জানতে পারে
বই উন্নতির মই।
ছন্দ ছড়া মজার পড়া
পড়ে স্যারের কাছে ,
নতুন বইটি পেয়ে তারা
হেলেদুলে নাচে।
শিক্ষা জাতির মেরুদন্ড
পড়লো তারা যবে,
এই উপদেশ মনে গেঁথে
মানুষ হবে তবে।
Kazirbazar.com
