মজনু মিয়া
দিনে রাতে ঘুমে অঘুম
তুমি আছো রবে,
ইহকালে পরকালে
স্বরবে নিরবে।
পিতা মাতা ছেলে-মেয়ে
স্ত্রী বা বন্ধু জন,
ভেবে দেখো আপন মনে
কেউই নয় আপন!
আপন হলো সেই আল্লাহ
যিনি আপন করে,
সুন্দর ধরায় পাঠিয়েছেন
আপন হাতে গড়ে।
Kazirbazar.com
