শেখ একেএম জাকারিয়া
শরৎকালে নীল গগনে
ভাসে মেঘের ভেলা,
শরৎ কালে বৃষ্টি-রোদে
চলে দারুণ খেলা।
শরৎকালে ফড়িং ওড়ে
ধানক্ষেতে ও পাটে,
শরৎকালে কাশের বনে
শিশু-কিশোর হাঁটে।
শরৎকালে সকালবেলা
শিশির জমে ঘাসে,
শরৎকালে ফুলের ঘ্রাণে
সবার হৃদয় হাসে।
Kazirbazar.com
