বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধুর সংগ্রাম মুখর গৌরবোজ্জ্বল বর্ণাঢ্য জীবনের ইতিহাস – ডা. আরমান শিপলু

19
জাতীয় শোক দিবস উপলক্ষে সবুজ বনানী তরুণ সংঘ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বৃক্ষরোপণ করছেন জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধুর সংগ্রাম মুখর গৌরবোজ্জ্বল বর্ণাঢ্য জীবনের ইতিহাস। জাতির জনকের নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সফল বাস্তবায়নে একযোগে সকলকে কাজ করতে হবে।
তিনি ২৯ আগষ্ট শনিবার বাদ জোহর দক্ষিণ সুরমার হবিগন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে সবুজ বনানী তরুণ সংঘ আয়োজিত বৃক্ষ রোপণ ও স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সবুজ বনানী তরুণ সংঘের সভাপতি সালাউদ্দিন আহমেদ মাছুমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন পলাশ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আলী হোসেন, মাহি, ইজদানী, কাইয়ুম আহমদ সামাদ, সংগঠনের সদস্য রাজন, কাদির, ফাহিম, আল আমিন, ফাইয়াজ, রাফি, হিমেল, মাহফুজ প্রমুখ। বিজ্ঞপ্তি