জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে আহত ৫

20
Finnegan speaks his mind while on a long leash in the yard at Mikayla Raines home in Lakeville home on Wednesday, August 24, 2016. (Pioneer Press: Scott Takushi)

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে শিশু সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ২২ আগষ্ট শনিবার পাগলা শিয়ালে কামড়ে জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের মুক্তিযোদ্ধা নিশি গোপ ও ভবানীপুর গ্রামের শিশু রবি মিয়া, লুবনা বেগম সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় পৌর কাউন্সিলর দিপক গোপ নিশ্চিত করেছেন।